নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

২ জনের মৃত্যু, পরিবারের আহবানে দাফনে টিম খোরশেদ

২ জনের মৃত্যু, পরিবারের আহবানে দাফনে “ টিম খোরশেদ ”
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : আজ ১লা  আগস্ট রবিবার বন্দর ও সদরে টিম খোরশেদ ২৩৮ ও ২৩৯ তম করোনা পজিটিভ মৃতদেহ দাফন সম্পূর্ণ করেছে। ফতুল্লা থানাধীন নন্দলালপুর নিবাসী সুফিয়া বেগম (৫৫) করোনা আক্রান্ত হয়ে মিরপুরের গ্লোবাল স্পেসালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ রবিবার সকাল ৯ টায় ইন্তেকাল করেন। মরহুমার পরিবারের আহবানে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকরা হাসপাতাল থেকে মৃতদেহ গ্রহন করে মাসদাইর কবরস্থানে এনে মিনিটে গোসল ও জানাযা শেষ করে বাদ আসর ফতুল্লার স্থানীয় কবরস্থানে দাফন সম্পূর্ণ করেছেন।

অন্যদিকে আজ সকাল ৯:১০ মিনিটে সদর থানার আমলাপাড়া কেসি নাগ রোড নিবাসী এড.জহিরের শ্বশুর খন্দকার দেলোয়ার হোসেন (৭২) করোনা আক্রান্ত হয়ে  ঢাকা সিএমএচই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মরহুমের পরিবারের আহবানে টিম খোরশেদের স্বেচ্ছাসেবকরা মাসদাইর কবরস্থানে গোসল ও জানাযা শেষে বাদ আসর একই কবরস্থানে দাফন সম্পূর্ণ করেছেন।

আজ টিমে হাফেজ শিব্বির, নাজমুল কবীর নাহিদ, রোজিনা আক্তার, আনোয়ার হোসেন, হাফেজ রিয়াদ, নুসরাত জাহান রিয়া, সুমন দেওয়ান, মো.সহিদ, রফিক হাওলাদার ও মো. নাঈম।

About the author

SOFT PRO IT