নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা পুলিশ কর্তৃক বল্ককরেইড, জঙ্গী ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ৬ মে এবং ৭ মে গভীর রাত পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার সকল থানায় বিশেষ অভিযান পরিচালিত হয়।
সদর মডেল থানা : সদর মডেল থানা কর্তৃক ৩ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। সদর থানায় মোট ২ টি মামলা (মাদক সহ অন্যান্য) দায়ের করা হয় এবং ১ জনকে গ্রেফতার করা হয়।
ফতুল্লা মডেল থানা : ফতুল্লা মডেল থানা কর্তৃক ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট , ০২ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। ফতুল্লা থানায় মোট ০৫ টি মামলা (মাদক সহ অন্যান্য) দায়ের করা হয় এবং ০৭ জনকে গ্রেফতার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা : সিদ্ধিরগঞ্জ থানা কর্তৃক ১০২ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানায় মোট ৫ টি মামলা (মাদক সহ অন্যান্য) দায়ের করা হয় এবং ৮ জনকে গ্রেফতার করা হয়।
বন্দর থানা : বন্দর থানা কর্তৃক ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বন্দর থানায় মোট ৩ টি মামলা (মাদক সহ অন্যান্য) দায়ের করা হয় এবং ৫ জনকে গ্রেফতার করা হয়।
রূপগঞ্জ থানা : রূপগঞ্জ থানা কর্তৃক ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৬ কেজি গাঁজা(ডিবি কর্তৃক) উদ্ধার করা হয়। রূপগঞ্জ থানায় মোট ৩ টি মামলা (মাদক সহ অন্যান্য) দায়ের করা হয় এবং ৫ জনকে গ্রেফতার করা হয়।
এছাড়াও জিআর ওয়ারেন্টভূক্ত আসামী- ১৩ জন ও সিআর ওয়ারেন্টভূক্ত আসামী- ১০ জন কে গ্রেফতার করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ কর্তৃক ব্লককরেইড, জঙ্গী ও মাদকবিরোধী বিশেষ অভিযানে সর্বমোট ৪৯ জন গ্রেফতার।
উক্ত ব্লকরেইড, জঙ্গী ও মাদকবিরোধী বিশেষ অভিযান চলমান থাকবে এবং এ অভিযানকে আরো জোরালো করা হবে।

