নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ স্বাস্থ্য

২৪ ঘন্টায় করোনা শনাক্ত আরো ১২ জন, মোট মৃত্যু ১৪২

না.গঞ্জে ২৪ ঘণ্টায় আরো ২১ জনের দেহে করোনা শনাক্ত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের সংখ্যা বিদ্যমান মোট ১৪২ জন। মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৭১৬ জন। এ সময়ে সুস্থ ১৪ জন। সর্বমোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৪০৮ জন।  ২৬ সেপ্টেম্বর শনিবার জেলা সিভিল সার্জন সূত্রে এই তথ্য জানা যায়।

সূত্রটি জানায়, ২৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৮ টা থেকে ২৬ সেপ্টেম্বর শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টা হিসাবে ১০৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে রূপগঞ্জ উপজেলায় ইউএস বাংলা বেসরকারী ল্যাব সহ ৬৫ জন এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও ৩০০ শয্যা হাসপাতালের পিসিবার ল্যাব সহ ৪২ জন। জেলায় এই পর্যন্ত মোট ৪৩ হাজার ৬৮১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন করে আড়াইহাজার উপজেলায়, বন্দর উপজেলায়, সদর এলাকায় এবং সোনারগাঁ উপজেলায় কোনো নমুনা সংগ্রহ হয়নি।

পুরো জেলায় এলাকা ভিত্তিক মৃত্যু হয়েছে আড়াইহাজার উপজেলায় ৪, বন্দর উপজেলায় ৪, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৭৬, রূপগঞ্জ উপজেলায় ১২, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২৫, সোনারগাঁও উপজেলায় ২১ জন। মোট মৃত্যু ১৪২ জন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

26 September 2020

২৪ ঘন্টায় করোনা শনাক্ত আরো ১২ জন, মোট মৃত্যু ১৪২

www.narayanganjbarta24.com