বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

২২নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে খান মাসুদকে দেখতে চায় মাসুম

২২নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে খান মাসুদকে দেখতে চায় মাসুম
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বেশ প্রতিদ্বন্দ্বিতা দেখা দিবে প্রতিটি ওয়ার্ড জুড়েই। এখন থেকেই বিভিন্ন ওয়াডের্র কাউন্সিলর প্রার্থীরা আটঘাট বেধেই কৌশলে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে ২২নং ওয়ার্ডে এবার পরিবর্তনের হাওয়া বইতে পারে বলে জানালেন যুবলীগ নেতা মো. মাসুম আহমেদ।

তিনি গণমাধ্যমকে বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন ঘনিয়ে আসছে। এবার আমরা পরিবর্তন দেখতে চাই। একঘেয়েমী আর ভাল লাগে না। আমরা পরিবর্তনের পক্ষে। নাসিক ২২নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে আমরা যুব সমাজের অহংকার জেলা যুবলীগ নেতা খান মাসুদকে দেখতে চাই। খান মাসুদ আমার রাজনৈতিক সহযোদ্ধা এজন্য সাপোর্ট করছি না। আসলেই খান মাসুদ একজন পরিপক্ক নেতা। জীবনে আওয়ামী লীগের রাজনীতি করতে গিয়ে জেল খেটেছেন বহুবার। বিরোধী দলীয় শাষনামলে অনেক নির্যাতন সহ্য করেছেন। তারপরও নীতি-আদর্শ থেকে এক চুলও সড়ে দাড়াননি। বঙ্গবন্ধুর আদর্শ লালন করে দলীয় নির্দেশনা মেনে রাজনীতি করে গেছেন।

খান মাসুদ দলীয় পদ না পেয়েও দলের জন্য যেমন নিবেদিত প্রান তেমনি সমাজের অবহেলিত মানুষের নানা সমস্যা তিনি নিজ স্বার্থে নিরসন করেন। বিগত সময়ে দেশের প্রাকৃতিক দুর্যোগ করোনা সংক্রমনকালেও ২২নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে নিজস্ব উদ্যোগে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন। সুরক্ষা সামগ্রী মাস্ক, স্যানিটাইজার, সাবান দিয়ে একাধিকবার সহযোগিতা করেছেন। যাতায়াত পথে যানজট নিরসনে ট্রাফিকের ভূমিকা পালনসহ অসহায় শ্রমিক পরিবারের পাশে তিনি সব সময় পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এমন সমাজ সেবক নেতাকে জনপ্রতিনিধি হিসেবে পেতে চাই। আমরা আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে ২২নং ওয়ার্ডে যুবলীগ নেতা খান মাসুদকে মনোনীত করে জনগনের মনিকোঠায় স্থান করে নিতে প্রতিজ্ঞাবদ্ধ আছি।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

15 June 2021

২২নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে খান মাসুদকে দেখতে চায় মাসুম

www.narayanganjbarta24.com