নারী র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

২১,৩৫০ পিস ইয়াবাসহ র‌্যাবের জালে নারীসহ গ্রেফতার ২

২৪৫০ পিস ইয়াবাসহ র‌্যাবের জালে নারীসহ গ্রেফতার ২
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ মো. সেলিম উদ্দীন এবং ছোহরা খাতুন (৬০) নামে দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। ৯ই ফেব্রুয়ারি বুধবার সোনারগাঁ থানাধীন আষাঢ়িয়ার চর এলাকায় মেসার্স বিসমিল্লাহ ফিলিং স্টেশন এর সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় ২১ হাজার ৩ শত ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক ক্রয় ও বিক্রয়ের নগদ ২ হাজার ৪ শত ৫০ টাকা এবং ব্যবহৃত ২ টি মোবাইল জব্দ করে র‌্যাব।

১০শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব ১১ এর স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, ২১ হাজার ৩ শত ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ সোনারগাঁ থানাধীন আষাঢ়িয়ার চর এলাকায় মেসার্স বিসমিল্লাহ ফিলিং স্টেশন এর সামনে অভিযান চালিয়ে মো. সেলিম উদ্দীন এবং ছোহরা খাতুন (৬০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

About the author

SOFT PRO IT