জাতীয় প্রধান খবর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

২০২২ এর জুনের মধ্যেই যান চলাচলের জন্য উন্মুক্ত হবে পদ্মা সেতু : সেতুমন্ত্রী

মসজিদে বিস্ফোরণ নাকি নাশকতা তা তদন্ত করা হবে : কাদেরমসজিদে বিস্ফোরণ নাকি নাশকতা তা তদন্ত করা হবে : কাদের
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : পদ্মা সেতুর চলমান নির্মাণ কাজের ধারাবাহিকতায় আগামী বছর জুনের মধ্যেই সেতুর অবকাঠামো নির্মাণ কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ ১০ই ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন। মন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে সভায় যুক্ত হন।

তিনি আরো বলেন, স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ প্রকল্পের মেয়াদ বৃদ্ধির বিষয়ক কিছু বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে যা সত্য নয়। ২০২৩ সাল পর্যন্ত মেয়াদ বৃদ্ধির যে কথা বলা হয়েছে তা নির্মাণ প্রতিষ্ঠান সমূহের জন্য উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, যদি কোন মেরামতের প্রয়োজনই হয় সেজন্য তাদেরকে ২০২৩ এর জুন পর্যন্ত সময় দেয়া হবে।

মন্ত্রী বলেন, সেতুর সকল কাজ শেষ করার লক্ষ্য আগামী বছর ২০২২ এর জুন পর্যন্ত। ২০২২ এর আগেই সকল ফিজিক্যাল ওয়ার্ক শেষ করা হবে।

ওবায়দুল কাদের বিআরটিসির লোকসান কমানোর যে চলমান ধারা তা বজায় রাখতে নির্দেশ দেন। বিআরটিসিকে লাভবান করতে সংশ্লিষ্টদের আরো কঠোর হওয়ার নির্দেশনা দিয়ে সড়ক পরিবহন সেতুমন্ত্রী বলেন, এই প্রতিষ্ঠানকে অনিয়মের বৃত্ত থেকে বেরিয়ে আসতে হবে।

করোনার টিকা দেয়া প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জণগণ অত্যন্ত উৎসাহ উদ্দীপনায় রেজিষ্ট্রেশন করার মাধ্যমে টিকা গ্রহণ করছে। যারা সংশয় সৃষ্টি করার জন্য অপপ্রচার গুজব রটনা করছে তাদের সকল অপচেষ্টা আবারো ব্যর্থ হয়েছে।

About the author

SOFT PRO IT