নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

২য় ডোজ দেওয়ার আহবান জানালেন নারায়ণগঞ্জের ডিসি

২য় ডোজ দেওয়ার আহবান জানালেন নারায়ণগঞ্জের ডিসি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : কোভিড-১৯ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো.মোস্তাইন বিল্লাহ। আজ ৮ই এপ্রিল বৃহস্পতিবার শহরের খানপুর ৩শ শয্যা বিশিষ্ট হাসপাতালের কোভিড টিকা দান কেন্দ্রে ভ্যাক্সিনের দ্বিতীয় ডোজটি গ্রহন করেন তিনি।

টিকা গ্রহণের পর জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ যারা কোভিড-১৯  ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেননি তাদের রেজিস্ট্রেশনপূর্বক কোভিড-১৯ ভ্যাকসিন নিতে আহবান জানান। এছাড়া  যারা প্রথম ডোজ গ্রহণ করেছেন তাদের নির্দিষ্ট সময়ে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজটি গ্রহণ করার আহবান জানান তিনি।

এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো.মোস্তাইন বিল্লাহ বলেন, নারায়ণগঞ্জ জেলায় আজ ১১৪ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং এক জন মৃত্যুবরণ করেছেন। বিদ্যমান পরিস্থিতিতে জেলা প্রশাসক মো.মোস্তাইন বিল্লাহ সকলকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধানসহ যাবতীয় স্বাস্থ্যবিধি অনুসরণ করার নির্দেশনা দেন। এ সময় তিনি ভ্যাকসিন নেওয়ার মাধ্যমে নিজে ও পরিবারকে সুরক্ষিত রাখার বিষয়ে উপস্থিত সকলকে পরামর্শ দেন তিনি।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

08 April 2021

২য় ডোজ দেওয়ার আহবান জানালেন নারায়ণগঞ্জের ডিসি

www.narayanganjbarta24.com