বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার লিটন

১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার লিটন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের বন্দরে বিপুল পরিমাণ ইয়াবাসহ আ: রাজ্জাক লিটন (৫৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ১৫ জুন বিকালে বন্দর থানাধীন মদনপুর ফুলহর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। অভিযানকালে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব। গ্রেফতারকৃত আসামী আ: রাজ্জাক লিটন (৫৪) নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মদনপুর ফুলহর এলাকার মো.বাদশা মিয়া এর ছেলে।

১৬ই জুন বৃহস্পতিবার নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব ১১ এর এএসপি (সহকারী পরিচালক) মো. রিজওয়ান সাঈদ জিকু বিষয়টি নিশ্চিত করে এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামী আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে নিয়ে এসে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাচাঁতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা। এছাড়া গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

16 June 2022

১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার লিটন

www.narayanganjbarta24.com