নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

১৬ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা : না.গঞ্জ জেলা প্রেসক্লাবের নিন্দা

১৬ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা : না.গঞ্জ জেলা প্রেসক্লাবের নিন্দা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ  বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জে ১৬ জন সাংবাদিকের বিরুদ্ধে দুটি পৃথক আদালতে মিথ্যা ও হয়রানীমূলক মামলা দায়ের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

জেলা প্রেস ক্লারে নেতৃবৃন্দরা গন্যমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গণমাধ্যমের কণ্ঠরোধ করার জন্য একটি গোষ্ঠি এহেন এই মিথ্যা মামলা দায়ের করেছে। মামলার দিয়ে হয়রানি করে সংবাদ মাধ্যমের কলমকে বন্ধ করার যে প্রয়াস করছে তা কখনোই স্বার্থক হবে না বলে নেতৃবৃন্দরা জানান। বিবৃতিতে অবিলম্বে মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত এ মামলা প্রত্যাহার করার দাবি জানানো হয়।

তারা আরো বলেন, সত্য ও তথ্য ভিত্তিক সংবাদ পরিবেশনের কারণে একটি চক্র পত্রিকার কণ্ঠরোধ করার ঘৃণ্যপথ বেছে নিয়েছে। এজন্য একের পর এক সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার ও হয়রানির অপচেষ্টা করছে। এই মামলার মধ্য দিয়ে ওই চক্রের কুৎসিত রূপ উন্মোচিত হলো।

প্রকাশ থাকে যে, ১০ অক্টোবর নারায়ণগঞ্জ  চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ক) এবং (খ) অঞ্চলে আদালতে নারায়ণগঞ্জের ৮ টি পত্রিকার ১৬ জন সাংবাদিকের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করা হয়।

মামলা দুটির মধ্যে একটি বাদী সিদ্ধিরগঞ্জের এসও রোডের স্বপন মন্ডল। তার পক্ষে মামলাটি দায়ের করেন অ্যাড. হাবিবুর রহমান মাসুম এবং অপরটির বাদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী। তার পক্ষে মামলাটি দায়ের করেন অ্যাড. মশিউর রহমান শাহিন। স্বপনের করা মামলায় ৭ পত্রিকার ১৪ জন এবং মীর সোহেল আলীর মামলায় এক পত্রিকার দুই জন সাংবাদিককে বিবাদী করা হয়েছে।

স্বপন মন্ডলের দায়েরকৃত মামলায় বিবাদীরা হলেন, নারায়ণগঞ্জ থেকে প্রকাাশিত দৈনিক সচেতন পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী মো: ইসলাম মিয়া, পত্রিকার বার্তা সম্পাদক ইমতিয়াজ আহম্মেদ, দৈনিক সময়ের নারায়ণগঞ্জ এর প্রকাশক সম্পাদক জাবেদ আহম্মেদ জুয়েল, বার্তা সম্পাদক শাহীন, দৈনিক সংবাদ চর্চা এর প্রকাশক সম্পাদক মুন্না খাঁন, বার্তা সম্পাদক আনোয়ার হাসান, দৈনিক স্বাধীন বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সম্পাদক মো.ইলিয়াস মোল্লা বার্তা সম্পাদক জসিম উদ্দিন, ব্যবস্থাপনা সম্পাদক সোহেল রানা, দৈনিক যুগের চিন্তার প্রকাশক সম্পাদক আবু আল মোরছালিন বাবলা, নির্বহী সম্পাদক এজাজ কোরেশী এবং দৈনিক মাতৃভূমির খবরের প্রকাশক ও সম্পাদক মো. রেজাউল করিম, উপদেষ্টা সম্পাদক আনায়ারুল ইসলাম, নির্বাহী সম্পাদক এনামুল কবির।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

16 October 2019

১৬ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা : না.গঞ্জ জেলা প্রেসক্লাবের নিন্দা

www.narayanganjbarta24.com