নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

১৬ ঘন্টায় করোনার থাবায় ৪ জনের মৃত্যু, দাফনে টিম খোরশেদ

১৬ ঘন্টায় করোনার থাবায় ৪ জনের মৃত্যু, দাফনে “ টিম খোরশেদ ”
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ১৪ই আগস্ট শনিবার মধ্যরাত থেকে বিকাল পর্যন্ত নারায়ণগঞ্জের ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে টিম খোরশেদ করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী চার জনের মরদেহ দাফন সম্পূর্ণ করেছেন।

সিদ্ধিরগঞ্জ থানার আদমজী নিবাসী আব্দুল করিম (৭৪) করোনা আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জের কোভিড ডেডিকেটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত রাত ১০:৪৫ মিনিটে ইন্তেকাল করেন। মরহুমের পরিবারের আহবানে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকরা হাসপাতাল থেকে মৃতদেহ গ্রহন করে রাত ১ টায় মাসদাইর কবরস্থানে এনে গোসল ও জানাযা শেষে বাদ ফজর আদমজীনগরের স্থানীয় কবরাস্তানে দাফন সম্পূর্ণ করেছেন।

ফতুল্লা থানার ইসদাইর নিবাসী শাম্মী আক্তার (৩০) করোনা আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জের কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৭ টায় ইন্তেকাল করেন। মরহুমার পরিবারের আহবানে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকরা হাসপাতাল থেকে মৃতদেহ গ্রহন করে মাসদাইর কবরস্থানে এনে গোসল ও জানাযা শেষে একই কবরস্থানে দাফন সম্পূর্ণ করেন।

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা নিবাসী মো. শফিউদ্দিন (৬৯) করোনা আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জের কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর ১২ টায় ইন্তেকাল করেন। মরহুমের পরিবারের আহবানে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকরা হাসপাতাল থেকে মৃতদেহ গ্রহন করে মাসদাইর কবরস্থানে এনে গোসল ও জানাযা সম্পূর্ণ করে বাদ আসর শ্রীনগরের পারিবারিক কবরস্থানে দাফন সম্পূর্ণ করেছেন।

ঢাকার কেরানীগঞ্জ নিবাসী ফাতেমা বেগম (৭০) করোনা আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জের কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর ১:৩০ মিনিটে ইন্তেকাল করেন। মরহুমার পরিবারের আহবানে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকরা মৃতদেহ হাসপাতাল থেকে গ্রহণ করে মাসদাইর কবরস্থানে এনে গোসল ও জানাযা সম্পূর্ণ করে দাফনের জন্য কেরানীগঞ্জে প্রেরণ করেছেন।

১৪ই আগস্ট শনিবার ৪টি মৃতদেহ দাফনে ছিলেন টিম খোরশেদ এর হাফেজ শিব্বির, রানা মুজিব, রোজিনা আক্তার, মনি বেগম, আনোয়ার হোসেন, সুমন দেওয়ান, মো. শহীদ, লিটন হাওলাদার, আল-আমিন খান ও নাঈম মোল্লা।

About the author

SOFT PRO IT