জাতীয় র্অথনীতি শিক্ষা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

১৬ আগস্ট থেকে নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু

১৬ আগস্ট থেকে নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট )  : নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ১৬ আগস্ট থেকে শুরু করছে ঢাকা বোর্ড। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশনের ফরম পূরণ ও টাকা জমা দেয়া যাবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে বুধবার (৫ আগস্ট) নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

জানা গেছে, ৯ম শ্রেণির রেজিস্ট্রেশন ফি ১৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে, নির্ধারিত সময়ের পরে অতিরিক্ত ১৪০ টাকা বিলম্ব ফি দিয়েও রেজিস্ট্রেশন করা যাবে।

ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রতিষ্ঠানের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে রেজিস্ট্রেশন এর ফরম পূরণ করা যাবে। সোনালী সেবার মাধ্যমে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে। ১২ বছর পূর্ণ না হলে বা ১৮ বছরের বেশি বয়সের কেউ রেজিস্ট্রেশন করতে পারবে না।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

07 August 2020

১৬ আগস্ট থেকে নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু

www.narayanganjbarta24.com