নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

১১ নম্বর ওয়ার্ডে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে মিলাদ

১১ নম্বর ওয়ার্ডে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে মিলাদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ :বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডে মিলাদ ও দোয়া মাহফিল এবং খাবার বিতরণের আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি ও মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদের পক্ষে রোববার (১ জুন) নগর খানপুরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক হোসেন, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার মুজাহিদ মুকুল, ১১ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইছালউদ্দিন মাহমুদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অহিদুল ইসলাম ছক্কু, বিআইডব্লিউটিসি’র জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শফিকুর রহমান খোকা।

আরও উপস্থিত ছিলেন ১১ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান সরকার লিমন, যুবদল নেতা লিটন, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জুয়েল, ১১ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা সোহেল, স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুল হক টিলটু, দুলাল, সোহেল মোল্লা, মো. রমজান, মো. আব্দুল মালেক, বাবু, মো. কাশেম, ইব্রাহিম, মো. কালাম, মো. আলী, মো. রাসেল, সাগর প্রমুখ।

About the author

SOFT PRO IT