বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

১০০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১০০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরে মো. ফয়সাল হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর একটি অভিযানিক দল। এসময় তার কাছ থেকে ১০০ পিছ ইয়াবাহ, মাদক বিক্রির সাড়ে ৮ হাজার টাকা ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৬ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে সোনাকান্দা এলাকার কেএনসেন রোড থেকে ফয়সালকে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতারকৃত আসামী সোনাকান্দা এলাকার মৃত সফিউদ্দিন বেপারীর ছেলে মো. ফয়সাল হোসেন (৪০)। ফয়সালের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে ।

র‌্যাব-১১ এর নারায়ণগঞ্জ ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

About the author

SOFT PRO IT