রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

হেলথ কেয়ার ক্লিনিকের উদ্বোধন করলো জাকের পার্টির চেয়ারম্যান

হেলথ কেয়ার ক্লিনিকের উদ্বোধন করলো জাকের পার্টির চেয়ারম্যান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে হতদরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মাঝে সুচিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে সিপিএইচডি হেলথ কেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করেন জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদী। ১লা ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে রূপগঞ্জের তারাবো দিঘি বরাব এলাকায় ক্লিনিকটি উদ্ধোধন করা হয়েছে।

এসময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান ড.খাজা সায়েম আমীর ফয়সাল মুজাদ্দেদী, ভারপ্রাপ্ত মহা-সচিব শামীম হায়দার, জেলা ও মহানগর সভাপতি মুরাদ হোসেন জামাল, জেলা যুবফরন্টের সভাপতি জামিল মিজি সহ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত। আলোচনা শেষে ক্লিনিক পরিদর্শন করেন।

উদ্বোধন শেষে জাকের পার্টির চেয়ারম্যান বলেন, এই হেলথ কেয়ারের মাধ্যমে অসহায় ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা সুকিৎসা পাবে। শুধু নারায়ণগঞ্জেই নয় পর্যায় ক্রোমে এ ধরনের ক্লিনিক সারাদেশে করা হবে। নির্বাচন কমিশন আইন প্রসঙ্গে তিনি বলেন, ই-ভোটিং এর মাধ্যমে কোন ধরনের হেক করার সুযোগ নাই।

About the author

SOFT PRO IT