জাতীয় সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

হেফাজত নেতা কাসেমী ৪ দিনের রিমান্ডে

হেফাজত নেতা কাসেমী ডিবির হাতে গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : সদ্য বিলুপ্ত হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মুফতি মনির হোসেন কাসেমীকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। পুলিশের গোয়েন্দা শাখা ডিবি ১০ দিনের রিমান্ড চাইলে আদালত দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজ ২২ই মে শনিবার বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার আদেশ দেন। ডিবির গুলশান বিভাগের উপকমিশনার মশিউর রহমান বণিক বার্তাকে রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দিন ২১ই মে শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি মাদরাসায় অভিযান চালিয়ে হেফাজত নেতা কাশেমীকে গ্রেফতার করে ডিবি।

কাসেমীর বিরুদ্ধে ২০১৩ সালের মে শাপলা চত্বরে নাশকতা, ২০২০ সালের মামলা, নারায়ণগঞ্জে মামলা সম্প্রতি নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানা যায়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

22 May 2021

হেফাজত নেতা কাসেমী ৪ দিনের রিমান্ডে

www.narayanganjbarta24.com