নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

হেনা দাসের নবম মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে কমরেড হেনা দাসের নবম মৃত্যু বার্ষিকী উদযাপন ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জুলাই) সকাল ৮টায় মাসদাইর কমরেড হেনা দাসের স্মৃতিস্তম্বের পাদদেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়।

জেলা কমিটির সভাপতি কমরেড হাফিজুল ইসলাম সভায় সভাপতিত্বে কমরেড হেনা দাসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রিয় প্রেসিডিয়াম সদস্য কমরেড লক্ষ্মী চক্রবর্তী, কেন্দ্রিয় কমিটির সদস্য কমরেড মন্টু ঘোষ, খেলাঘর নারায়ণগঞ্জ জেলার সভাপতি রথীন চক্রবর্তী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের জেলা নেতা কমরেড আবু নাঈম খান বিপ্লব, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি কমরেড হাফিজুর রহমান, বাংলাদেশ মহিলা পরিষদের নারায়ণগঞ্জ জেলা সহ-সভাপতি রীনা আহমেদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস।

সমাবেশের পূর্বে কমরেড হেনা দাসের স্মৃতিস্তম্বে পুস্পমাল্য অর্পণ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রিয় কমিটি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ শহর কমিটি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খেলাঘর নারায়ণগঞ্জ জেলা কমিটি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমমনা, কমরেড হেনা দাসের কন্যা ডা. দীপা ইসলামসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

নেতৃবৃন্দ বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে কমরেড হেনা দাসের রাজনৈতিক জীবনের শুরু। পরবর্তীতে শ্রমিক আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলন, নারী আন্দোলন, শিক্ষক আন্দোলনসহ বহুমাত্রিক লড়াই সংগ্রামে অবদান রেখেছেন। তার জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তিনি ছিলেন আমাদের বাতিঘর। আমাদের অনুপ্রেরণা।

About the author

SOFT PRO IT