অন্যান্য সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

হুমায়ূন কবিরের মৃত্যুতে পিস ফর অল এর শোক প্রকাশ

শোক প্রকাশ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী, ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সাবেক সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক চেয়ারম্যান, ব্রাহ্মণবাড়িয়া পেসক্লাবের সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি, প্রবীণ রাজনীতিবীদ, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, পৈরতলার গ্রামের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এড.মো: হুমায়ূন কবিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিস ফর অল এর-সভাপতি হাজী জসিম উদ্দিন জমশেদ এবং সাধারণ সম্পদাক অধ্যাপক মো : এমদাদুল হক ।

২৭ অক্টোবর রাতে এক শোক বিবৃতিতে তারা বলেন, এড. হুমায়ূন কবির ব্রাহ্মণবাড়িয়ার একজন উজ্জ্বল নক্ষত্র। তাঁর মৃত্যুতে আমরা একজন গুণী ব্যক্তিকে হারালাম। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকাহত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

27 October 2019

হুমায়ূন কবিরের মৃত্যুতে পিস ফর অল এর শোক প্রকাশ

www.narayanganjbarta24.com