ধর্ম বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

হিন্দু সম্প্রদায়ের লাঙ্গলবন্দ স্নানোৎসব স্থগিত

লাঙ্গলবন্দে স্নানোৎসবে পুণ্যার্থীদের ঢল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : করোনা সংক্রমণের ভয়াবহ পরিস্থিতিতে নারায়ণগঞ্জ সহ সারা দেশে চলছে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন। কিন্তু এই লকডাউনেও থেমে নেই কোভিডে আক্রান্তের সংখ্যা। নারায়ণগঞ্জে করোনা উপসর্গ বেড়ে যাওয়ার কারণে, হিন্দু ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব, বন্দর উপজেলার লাঙ্গলবন্দের পুরাতন ব্রহ্মপুত্র নদের স্নান উৎসব স্থগিত করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। ১৯ই এপ্রিল সোমবার বিকালে জেলা প্রশাসন মোস্তাইন বিল্লাহ এর সভাপতিত্বে এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত গ্রহীত হয়।

এ সময় তিনি বলেন, করোনাভাইরাসে যে হারে সংক্রমণ বাড়ছে, সেই ব্যাপারটি মাথায় রেখে লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্রের নদের স্নান উৎসব স্থগিত করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের নিয়ে বসে একটি মিটিংয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে, পরিস্থিতি যদি স্বাভাবিক হয় এবং হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় গুরুরা যদি পরে করতে চায়, তাহলে এটা পুণরায় করা হবে।

মোস্তাইন বিল্লাহ আরো বলেন, তবে আমরা আশা করি আগামী বছর লাঙ্গলবন্দের পুরাতন ব্রম্মপুত্রের নদের স্নানের এই উৎসব সকলে মিলে পালন করব। তার জন্য আমদের সুস্থ থাকতে হবে। সচেতন হতে হবে।

বন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শুক্লা সরকার জানান, করোনার সংক্রমণ বৃদ্ধির ফলে, এই বছর হিন্দু ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব লাঙ্গলবন্দের পুরাতন ব্রম্মপুত্রের নদের স্নান স্থগিত করা হয়েছে। আমরা মূলত যে পয়েন্টগুলো দিয়ে পুণ্যার্থীদের প্রবেশ করতে হয়, সেই প্রত্যেকটি পয়েন্টে ব্যানার লাগিয়ে দিয়েছি যাতে লোকজন না আসে। আমরা সার্বক্ষণিক স্থানটি টহলে রাখছি।

নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন জানান, বন্দরের লাঙ্গলবন্দে প্রতি বছর শুক্লাষ্টমী তিথিতে হিন্দু সম্প্রদায়ের লাখ লাখ মানুষ পুরাতন ব্রহ্মপুত্র নদে মাপ মোচনের লক্ষ্যে স্নান করতে আসে। দেশের বাইরে ভারত, নেপাল, ভুটান থেকে অনেকে আসেন। পঞ্জিকা মতে সোমবার বিকাল ৪ টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত স্নান উৎসব পালন হওয়ার কথা ছিল।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

20 April 2021

হিন্দু সম্প্রদায়ের লাঙ্গলবন্দ স্নানোৎসব স্থগিত

www.narayanganjbarta24.com