নারায়ণগঞ্জ সদর নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

হাসিনা অটিজম চাইল্ড কেয়ারে বই ও হুইল চেয়ার বিতরণ

হাসিনা অটিজম চাইল্ড কেয়ারে বই ও হুইল চেয়ার বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের বই বিতরণ উৎসব-২০২২, হুইল চেয়ার ও শীত বস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বি.এম. কুদরত-এ-খুদা।

হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষা হাসিনা রহমান সিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক দৈনিক অগ্রবানী পত্রিকার প্রকাশক ও সম্পাদক স্বপন চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান মিয়া।

হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের সাবিলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন আনন্দধামের ভাইস চেয়ারম্যান মতিউর রহমান মুক্তি, অটিজম বিষয়ক পরিচালক মাকসুদুর রহমান হিটু, পরিচালক এনামুল হক প্রিন্স, আবদুর রহমান বাচ্চু, বাহাউদ্দীন শাহ, নুরুল হক, খোকন গাজী, হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের কর্মকর্তাদের মধ্যে আল-আলামিন, হোসনে আরা মিনু, তাহমিনা বেগম, সানজিদা আলা সুরমা সহ প্রমুখ।

About the author

SOFT PRO IT