জাতীয় নারী বিনোদন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

হারুন স্যার ম্যাজিকের মতো সবকিছু করেছেন : পরীমণি

হারুন স্যার ম্যাজিকের মতো সবকিছু করেছেন : পরীমণি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : আমাকে ডিবি পুলিশ ডাকেনি, আমি নিজে থেকেই এখানে এসেছি জানিয়ে চিত্র নায়িকা পরীমণি বলেছেন, আমাকে কাজে ফিরতে হবে। পুলিশ বন্ধু সুলভ আচরণ করেছে। হারুন স্যার অনেকটা ম্যাজিকের মতো সবকিছু করেছেন। আজ ১৫ই জুন মঙ্গলবার ডিবি কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

চিত্র নায়িকা পরীমণি বলেন, এতোটা তাড়াতাড়ি ম্যাজিকের মতো পুলিশ আমাকে সহযোগিতা করবে সেটা আমি ভাবতে পারিনি। কয়েক ঘণ্টার মধ্যেই দেখলাম অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। আমার বিশ্বাস সঠিক বিচার পাবো।

আইজিপির সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে তিনি বলেন, আমি আইজিপির কাছে বক্তব্য পৌঁছাতে পারিনি বলেই এতো কথা। তিনি আমার একমাত্র ভরসাস্থল ছিলেন। তার কান পর্যন্ত আমার বার্তা পৌঁছার সঙ্গে সঙ্গেই তিনি দ্রুত ব্যবস্থা নিয়েছেন।

উল্লেখ্য, গত ৯ই জুন বুধবার রাতে ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ পরীমণির। এদিকে ১৩ই জুন রাতে প্রথমে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি তুলে ধরেন এই অভিনেত্রী। পরে তার নিজ বাসায় সাংবাদিকদের সামনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। এ ঘটনায় মামলাও দায়ের করেছেন তিনি। এ মামলায় প্রধান আসামি করা হয়েছে আবাসন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে। নাসির ও পরীমণির বন্ধু অমিসহ ৫ জনকে ইতোমধ্যে মাদক মামলায় গ্রেফতারও করা হয়েছে। এ মামলায় আজ নাসির উদ্দিনসহ দুই জনের সাত দিনের রিমান্ডও মঞ্জুর করেছেন আদালত।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

15 June 2021

হারুন স্যার ম্যাজিকের মতো সবকিছু করেছেন : পরীমণি

www.narayanganjbarta24.com