সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

হাইব্রিড কবরী ছিনেমার নায়িকা : শামীম ওসমান

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (স্টাফ রির্পোটার) : নারায়ণগঞ্জ-৪ আসন (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) সংসদ সদস্য বলেছেন, প্রতিদিনই মনে হয় আমি মারা যামু। এখন আমি যদি না থাকি কে কইবো এটা ইব্রাহীম চাচার ছেলে। কিন্তু আমি জানি আমার বাবা জানতো। কিন্তু কবরী মার্কা হলে তো চিনবেনা এই কাকা কে। এই বোরখা ওয়ালা মহীলাটা কে? আপনারা দলের জন্য কতটুকু ত্যাগ করেছেন চিনবে কে? হাইব্রীড কবরী তো ছিনেমার নায়িকা কাজ করে নাই।  আমি কাজ করতে চাই। আপনারা ১০ এপ্রিলের মধ্যে তথ্য জমা দিন। সহি লোকদের নাম দিবেন দুলাবরা না।

বিকাল সাড়ে ৪টায় বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ইউনিয়নটির বিভিন্ন নির্বাচনী কেন্দ্রের কমিটি গঠনের লক্ষ্যে ইসলামিয়া সিনিয়র মডেল মাদ্রাসা মাঠে এ সভার আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, একটি ফরম তৈরী করেছি আপনার ও পরিবারের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সব থাকবে। আমি সি.এস আর এস. এস এস তিন পর্চা ওয়ারিশ দেখে বাছাই করে নিবো। সবকিছু আমি জমা দিবো। এখন মোবাইলের যুগ একটা টিপ মারলেই যাতে প্রধান  মন্ত্রী দেখতে পারে। বক্তাবলীতে আয়ামীলীগের কত কর্মী আছে। এই এলাকাতে ১১টি সেন্টার আছে যেখানে মিনিমাম ১০১জন করে আমি একটা কমিটি করতে চাই। মা, বাবা, বোন, ভাই, সবাইরে নিয়া, পুরুষ মহীলা নাই। এ কমিটিেিত ১০র্পাসেন্ট থাকবে এলাকার গন্যমান্য ব্যক্তির্বগ। যারা রাজনীতি করেনা কিন্তু তাদের চেহারা দেইখা মানুষ সম্মান করে ভালোবাসে। যারা এলাকার মানুষের জন্য কাজ করে। বাকিরা থাকবে আমার দলের ত্যাগী নেতাকর্মীরা।

বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের  সভাপতি আলহাজ্ব আফাজউদ্দিন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় আরো উপস্থিত  ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশিপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম সাইফউল্লাহ বাদল, সাধারন সম্পাদক ও বক্তাবলী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শওকত আলী, জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন, থানা আওয়ামী লীগের সহ সভাপতি ইয়াদ আলী মাষ্টার, ফতুল্লা থানা ছাত্রলীগ সভাপতি আবু মোঃ শরিফুল হক, সাধারন সম্পাদক মোঃ আব্দুল মান্নান, ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ার  হোসেন,কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আব্দুল খালেক, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক  মোঃ বাবুল মিয়া, প্যারিস ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক ইমতিয়াজ আহম্মেদ, জুয়েল ফকির, দুবাই শাখা বঙ্গবন্ধু পরিষদের  নেতা  মোঃ রনিসহ প্রমুখ।
শামীম ওসমান বলেন, আগে রাজনীতি করতাম নিজের জন্য। এখন করি মানুষের জন্য। আল্লাহরে বড় ভয় পাই।  তাই এখন মিটিংয়ের চেয়ে বেশী ওয়াজ করি। আমি মানুষের জন্য কিছু করতে চাই যেন মরে গেলেও মানুষ স্মরণ করে। দলবাজী না, যে ক্ষমতায় আসার জন্য মানুষ মারমু। এটা কোনও রাজনীতি না। যদি এই রাজনীতি চায় তাহলে বিএনপিকে ভোট দিবেন।

About the author

SOFT PRO IT