বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

হত্যাসহ ৭ মামলার আসামি পারভেজকে রিমান্ডে চায় পুলিশ

হত্যাসহ ৭ মামলার আসামি পারভেজকে রিমান্ডে চায় পুলিশ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে হত্যা, অস্ত্র ও মাদকসহ ৭ মামলার আসামি পারভেজকে (৩২) রিমান্ডের আবেদন করেছে পুলিশ। বুধবার (২২ মে) পাঁচ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (২১ মে) রাতে পুরনো বন্দর এলাকা থেকে পারভেজকে গ্রেফতার করা হয়। পারভেজ বন্দরের সাবদি কলাবাগ এলাকার মৃত দিদার হোসেনের ছেলে।

বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, পারভেজের বিরুদ্ধে বন্দর থানা ছাত্রদলের সভাপতি মহিউদ্দিন শিশিরের ছোট ভাই আনিস হত্যাসহ বন্দর ও ফতুল্লা থানায় অস্ত্র এবং মাদক আইনে সাতটি মামলা রয়েছে।

গোপনসূত্রে খবর পেয়ে ইন্সপেক্টর তরিকুল ইসলাম জুয়েলের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার রাতে পুরনো বন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পাঁচ দিনের রিমান্ড আবেদন জানিয়ে বুধবার তাকে আদালতে পাঠানো হয়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

22 May 2019

হত্যাসহ ৭ মামলার আসামি পারভেজকে রিমান্ডে চায় পুলিশ

www.narayanganjbarta24.com