অন্যান্য সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নওগাঁ প্রতিনিধি ) : নওগাঁর বদলগাছীতে দাঁড়িয়ে থাকা বালি বোঝায় ট্রাক্টরের পিছনে ধাক্কা খেয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহষ্পতিবার (১৩ জুন) রাত ৯ টায় উপজেলা বদলগাছী মাতাজি সড়কের আবহাওয়া অফিসের সামনে এ দূর্ঘটনা ঘটে। মোটরসাইকেল আরোহী রেজাউল ইসলাম (৩২) পতœীতলা উপজেলাধীন ভুতলি গ্রামের মো. ফজলু মন্ডলের ছেলে বলে জানা যায়।

রেজাউল ইসলাম বাবাজ সিটি মোটর সাইকেল নিয়ে দ্রুত গতিতে বদলগাছী আসার পথে আবহাওয়া অফিসের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পিছনে ধাক্কা খেয়ে দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে কোন অভিযোগ না থাকায় স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয় বলে দায়িত্বপ্রাপ্ত এস আই শাহিনুর ইসলাম চৌধুরী জানান। ট্রাক্টর মালিক পতœীতলা পৌরসভার ওয়ার্ড কমিশনার মিল্টন বলে জানা যায়।

About the author

SOFT PRO IT