নারায়ণগঞ্জ বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

স্বামীর স্মৃতিচারণকালে কান্নায় ভেঙ্গে পড়লেন পারভীন ওসমান

স্বামীর স্মৃতিচারণকালে কান্নায় ভেঙ্গে পড়লেন পারভীন ওসমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রয়াত নাসিম ওসমানের স্মৃতিচারণ করতে যেয়ে কান্নায় ভেঙ্গে পরলেন তার সহধর্মিণী পারভীন ওসমান। বৃহস্পতিবার (২ মে) দুপুরে থানার শাসনেরবাগ এলাকায় ছাত্রসমাজ নেতা রবিউল আওয়ালের আয়োজনে নাসিম ওসমানের ৫ম মৃত্যুু বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলের বক্তব্যকালে তিনি আবেগাপ্লুত হয়ে পরেন ।

এসময় তিনি কান্না জর্জরিত কণ্ঠে বলেন, নাসিম ওসমান খুবই ধার্মিক একজন ব্যাক্তি ছিলেন। গরিব দু:খিদের তিনি প্রচন্ড ভালোবাসতেন। আমার মন বলছে তিনি ওপাড়ে খুব ভালো আছেন। তার প্রতি বন্দরবাসীর এরকম ভালোবাসা দেখে আমি কৃতজ্ঞ৷ আপনাদের ঋণ আমি কখনোই শোধ করতে পারব না।

এসময় তিনি আরো বলেন, আমাদের দেশে অনেক মন্ত্রী এমপিরা মারা যায়৷ কিন্তু তাকে এই বন্দরবাসী  এত স্বরণ করে যা আমি কোথাও দেখিনি (কান্না বিজড়িত কণ্ঠে)। আমি তরুন সমাজকে অনুরোধ করবো। তোমরা তোমাদের প্রিয় নেতার জন্য দোয়া কর আর তার আদর্শকে ধারণ করে বেড়ে উঠ।

About the author

SOFT PRO IT