বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

স্বাধীনতা যুব সংঘের নয়া কমিটিতে সভাপতি গাফ্ফার ও সম্পাদক ইকবাল

স্বাধীনতা যুব সংঘের নয়া কমিটিতে সভাপতি গাফ্ফার ও সম্পাদক ইকবাল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর আলীনগর এলাকার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন-স্বাধীনতা যুব সংঘের নতুন কমিটি গঠন করা হয়েছে। আব্দুল গাফ্ফারকে সভাপতি ও এম ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ১১ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি মো.ফাহিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক কামরুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক মো.মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মো.জহিরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ফয়েজ আহমেদ পিন্টু, সাংস্কৃতিক সম্পাদক ফরিদ আহমাদ রানা, সমাজ কল্যাণ সম্পাদক মো. সাগর আলী, প্রচার সম্পাদক মো. ফারুক ফরাজী ও কার্যকরী সদস্য মো.রফিক।

প্রসঙ্গত, ২০০১ সালে বন্দর আলীনগর এলাকার আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে এলাকার উদ্যমী ও মেধাবীদের নিয়ে স্বাধীনতা যুব সংঘ নামে ওই সামাজিক সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়।

About the author

SOFT PRO IT