নারায়ণগঞ্জ বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

স্বাধীনতা বিরোধী থেকে আমিনকে রক্ষায় মোজাম্মেল-লুৎফরকে জয়ী করতে হবে : খান মাসুদ

স্বাধীনতা বিরোধী থেকে আমিনকে রক্ষায় মোজাম্মেল-লুৎফরকে জয়ী করতে হবে : খান মাসুদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে আল-আমিন মসজিদটিতে জামায়াত-বিএনপি সমর্থিত লোক দ্বারা পরিচালনা হয়ে আসছে এমন অভিযোগ তুলে স্থানীয় ছাত্রলীগ নেতা খান মাসুদ বলেছেন, স্বাধীনতা বিরোধী অপশক্তির হাত থেকে আমিনকে রক্ষার্থে স্বাধীনতার পক্ষের শক্তি মোজাম্মেল-লুৎফর পরিষদকে জয়ী করতে হবে। বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বন্দর খেয়াঘাটস্থ নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক প্রেসব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি সবসময়ই  গনতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন থেকে দূরে থাকতে চায়। তারা শুধু নির্বাচন বাঞ্চালের খেলায় ব্যস্ত থাকে। গনতন্ত্রের মানসকন্যা মাননীয় শেখ হাসিনা বলেছেন, ছোট হোক বড় হোক কোন নির্বাচনে যেন কারচুপি আর অনিয়ম না হয়। তাই আসুন আমরা সবাই সোচ্চার ও এক্যবদ্ধ হই। যেন কোনভাবেই স্বাধীনতা বিরোধী শক্তিরা এই নির্বাচনকে নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। এজন্য গনমাধ্যমের সহযোগীতা কামনা করছি।

উল্লেখ্য, আগামী ১৩ই সেপ্টেম্বর সকাল ৮ থেকে সর্বমোট ২১৯জন ভোটার নিয়ে অনুষ্ঠিত হবে আল-আমিন জামে মসজিদ কমিটির নির্বাচন।

About the author

SOFT PRO IT