বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

স্বপ্নচূড়া সমাজ কল্যাণ যুব সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ

স্বপ্নচূড়া সমাজ কল্যাণ যুব সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : বন্দরে পবিত্র মাহে রমজান উপলক্ষে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া সমাজ কল্যাণ যুব সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ৭ই মে শুক্রবার বাদ জুম্মা নাসিক ২২ নং ওয়ার্ডস্থ জামাইপাড়া এলাকার হত দরিদ্র ১ শত পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক আকিব হাসান রাজুর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঈদ সামগ্রী বিতরণ করেন নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদ।

সংগঠনের সভাপতি তারেক আলাম অনিকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জব্বার সরদার,মোহাম্মদ কাশেম,মোঃ সেলিম,মোহাম্মদ আলী,মোখলেসুর রহমান, মো. উজ্জ্বল। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্বপ্নচূড়া সমাজ কল্যাণ যুব সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ইমরানুর রহমান অনিক, মো. কাজল, অভি, পাভেল, আরিফুল ইসলাম, মো. ফরিদ, জীবন, রাব্বি প্রমুখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

07 May 2021

স্বপ্নচূড়া সমাজ কল্যাণ যুব সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ

www.narayanganjbarta24.com