নারায়ণগঞ্জ সদর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আওয়ামীলীগের বর্ণাঢ্য র‌্যালী

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর প্রতিনিধি ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে মহানগর আওয়ামীলীগের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার বিকেলে ২নং রেল গেইটস্থ আওয়ামীলীগ কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে এই বিশাল র‌্যালীটি বের করা হয়। র‌্যালীটি দলীয় কার্যালয় থেকে শুরু করে মন্ডলপাড়া পুল হয়ে চাষাড়া শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মহানগর আওয়ামীলীগের নেতৃত্বে, নানা রঙ বেরঙের ব্যানার, ফেস্টুন ও নিশান হাতে নিয়ে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলালীগ সহ দলটির অঙ্গসংগঠনের নেতা কর্মীরা র‌্যালীতে অংশগ্রহন করে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো: বাদল, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি রোকন উদ্দিন, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, খসরু, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক শাহ নিজাম, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. ওযাজেদ আলী খোকন, সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা, মহানগর আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সোহেল, জেলা সেচ্চাসেবকলীগের সভাপতি নাজমুল আলম সজল,  সেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক মো: জুয়েল হোসেন, মহানগর মহীলা আওয়ামীলীগের সভাপতি ইসরাত জাহান খান স্মৃতি, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল। কার্যকরী সদস্য এনসানুল হক নিপু, সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, ফতুল্লা যুবলীগ নেতা সানাউল্লাহ হক জুয়েল, জেলা তাতীলীগের সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আহম্মেদ চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানী, মহানগর ছাত্রলীগের আহবায়ক হাবিবুর রহমান রিয়াদ প্রমুখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

18 May 2017

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আওয়ামীলীগের বর্ণাঢ্য র‌্যালী

www.narayanganjbarta24.com