বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

স্নানে এসে নারী পুণ্যার্থীর মৃত্যু

স্নানে এসে নারী পুণ্যার্থীর মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরের লাঙ্গলবন্দে মহা অষ্টমী স্নানে এসে প্রিয়া রাণী দাস (৮০) নামে এক নারী পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) বিকেল ৪ টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। তিনি বালিয়াগ্রামের মৃত নারায়ণ চন্দ্র দাসের স্ত্রী।

বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম  বলেন, স্নান করতে নামার পূর্বেই অসুস্থজনিত কারণে ওই নারীর মৃত্যু হয়। লাঙ্গলবন্দের ১৫ নম্বর স্নানঘাটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তিনি।

About the author

SOFT PRO IT