ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

স্ত্রী বার্ন ইউনিটে, স্বামী মর্গে

স্ত্রী বার্ন ইউনিটে, স্বামী মর্গে
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লায় স্ত্রীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাহাবুব আলম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন তার স্ত্রী খাদিজা আক্তার। সোমবার দুপুরে সদর উপজেলার ফতুল্লার বিসিক শিল্পনগরীর ওহাব মিয়ার ভবনের ছাদে এ ঘটনা ঘটে।

বিসিক ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার কাজল মিয়া জানান, ছাদের ওপর দিয়ে বিদ্যুতের হাই ভোল্টেজ তার টানা হয়। দুপুরে ছাদে কাপড় শুকাতে গিয়ে ওই তারে জড়িয়ে পড়েন খাদিজা। এ সময় তাকে বাঁচাতে গিয়ে মাহাবুবও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মাহাবুবকে মৃত ঘোষণা করেন। খাদিজাকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

About the author

SOFT PRO IT