ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

স্ত্রীর যৌতুক মামলায় যুবলীগ নেতা ফয়েজ গ্রেফতার

স্ত্রীর যৌতুক মামলায় যুবলীগ নেতা ফয়েজ গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শহরের জামতলা এলাকায় স্ত্রীর করা যৌতুক মামলায় গ্রেফতার হয়েছেন নাারায়ণগঞ্জের যুবলীগ নেতা শাহ ফয়েজ উল্লাহ। রোববার দুপুরে ফয়েজকে আদালতে পাঠিয়েছে পুলিশ। শনিবার রাতে ফতুল্লা মডেল থানা পুলিশ ফয়েজকে গ্রেফতার করে। ফয়েজের স্ত্রী আরোহী হাওলাদার কলেজ রোড এলাকার খলিল হাওলাদারের মেয়ে। গ্রেফতারকৃত শাহ ফয়েজউল্লাহ ফয়েজ শহরের জামতলা এলাকার শাজাহান মিয়ার ছেলে ও জেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের ২৫ ফেব্রুয়ারি তারা বিয়ে করেন। এরপর তাদের ঘরে একটি সন্তান হয়। বিয়ের পর থেকেই ফয়েজ স্ত্রীকে নানাভাবে যৌতুকের জন্য নির্যাতন করেন। এর পরিপ্রেক্ষিতে স্ত্রী ৮ লাখ টাকা দেন। এরই মধ্যে ফয়েজ পরিবারের কোনো ভরণ পোষণ না দিয়ে আরো ২ লাখ টাকা যৌতুক দাবি করে।  টাকা না পেয়ে শুক্রবার স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করে। পরে আরোহী ৯৯৯ এ ফোন করলে পুলিশ তাকে উদ্ধার করে।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, যৌতুক মামলায় শহরের জামতলা এলাকা থেকে ফয়েজকে গ্রেফতার করা হয়েছে।

About the author

SOFT PRO IT