নারায়ণগঞ্জ নারী ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

স্ত্রীর ধাক্কায় স্বামী নিহত, চেকের মাধ্যমে মিললো পরিচয়

স্ত্রীর ধাক্কায় স্বামী নিহত, চেকের মাধ্যমে মিললো পরিচয়
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় সাবেক স্ত্রীর ধাক্কায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হওয়া নিহত যুবকের অবশেষে শনাক্ত হয়েছে। নিহতের নাম ইয়াসিন আরাফাত দুলাল (২৭)। তিনি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর বাহেরচর গ্রামের হাফেজ মো. রাঢ়ির ছেলে। নিহত যুবকের ব্যাংক চেকের সূত্র ধরে পরিচয় শনাক্ত হয়। ৩১ই মে সোমবার দুপুরে ফতুল্লা মডেল থানায় দুলালের মরদেহ শনাক্ত করেন ফতুল্লা এয়ারটেল ডিস্টিবিউশন ম্যানেজার কাউসার আহমেদ।

কাউসার আহমেদ বলেন, ২০১৫ সাল থেকে দুলাল ফতুল্লায় এয়ারটেলের সেলস ম্যান হিসেবে চাকরি করেন। গত বছর সেপ্টেম্বরে দুলাল করোনা আক্রান্ত হন। তখন তাদের গ্রামের পরিচিত স্বামী পরিত্যক্তা রাজধানীর মুগদা হাসপাতালের নার্স আয়েশা এসে তার বাসায় নিয়ে যান। সেখানে চিকিৎসা করে দুলালকে সুস্থ করে তোলেন আয়েশা। এতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। পরে ২০ লাখ টাকা দেনমোহর দিয়ে আয়েশাকে বিয়ে করেন দুলাল।

তিনি আরো বলেন, বিয়ের পর থেকে তাদের মধ্যে কলহ শুরু হয়। কয়েকমাস পূর্বে স্থানীয়ভাবে বৈঠক বসে আয়েশাকে তালাক দেন দুলাল। এপ্রিলে ছুটিতে গ্রামের বাড়ি গিয়ে আরেকটি বিয়ে করেন দুলাল। দুইদিন আগে ফতুল্লা মডেল থানা সংলগ্ন এয়ারটেল অফিসের কর্মস্থলে আসেন তিনি। রবিবার থেকে ফোনে তাকে পাওয়া যাচ্ছিলো না।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, নিহতের পকেটে থাকা একটি চেকের সূত্র ধরে দুলালের পরিচয় পাওয়া যায়। দুলালের সাবেক স্ত্রীর বিষয়ও খোঁজ খবর নেয়া হচ্ছে। আশা করি দ্রুত রহস্য উদঘাটন হবে।

এর আগে তিনি বলেন, রাফেল নামে এক চালকের ইজিবাইকযোগে স্ত্রীকে শিবুমার্কেট থেকে সাইনবোর্ডে যাওয়ার জন্য রওনা করেন দুলাল। পথিমধ্যে দুইজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এতে ইজিবাইক চালক তাদের গাড়ি থেকে নেমে যাওয়ার জন্য অনুরোধ করেন। ভুইগড় কড়ইতলা এলাকায় পৌঁছালে স্ত্রী তার স্বামীকে জোরে ধাক্কা দেন। এ সময় স্বামী লিংক রোডে পড়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। তখন দ্রুত নেমে পালিয়ে যান স্ত্রী।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

01 June 2021

স্ত্রীর ধাক্কায় স্বামী নিহত, চেকের মাধ্যমে মিললো পরিচয়

www.narayanganjbarta24.com