আড়াইহাজার নারায়ণগঞ্জ নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

স্ত্রীর অশৃঙ্খল চলাফেরা বাধা দেয়ায় পুরুষাঙ্গ কর্তন, পলাতক স্ত্রী

স্ত্রীর অশৃঙ্খল চলাফেরা বাধা দেয়ায় পুরুষাঙ্গ কর্তন, পলাতক স্ত্রী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইসলাম মিয়া (৩৫) নামে এক স্বামীর পুরুষাঙ্গ কর্তন করে তার স্ত্রী। সেই ঘটনায় ৫ নভেম্বর মঙ্গলবার একটি মামলা দায়ের করা হয়েছে। আমজাদের বাবা রব মিয়া বাদী হয়ে পুত্রবধূ সোনিয়াকে আসামি করে মামলা করেন। তবে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি।

মামলায় উল্লেখিত বিবরণে উল্লেখ্য করা হয়েছে, স্ত্রীর অশৃঙ্খল চলাফেরায় বাধা দেয়াকে কেন্দ্র করে স্বামী আমজাদের পুরুষাঙ্গ (আংশিক) কেটে ফেলা হয়। উভয়ের চলাফেরা নিয়েই স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময়ে ঝগড়াঝাটি হত। হাত-পা টিপে দেওয়ার কথা বলে স্ত্রী এই কান্ড ঘটিয়েছেন বলে জানা যায়।

এদিকে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন আহত আমজাদ। এর আগে ৪ নভেম্বর সোমবার আমজাদ এর ডাক-চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে আসলে ছনিয়া ঘর থেকে পালিয়ে যায়। স্থানীয় নৈকাহন এলাকায় ভোর ৫ টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত সোনিয়া (২৮) বাড়ি থেকে পালিয়ে গেছেন। তিনি স্থানীয় ব্রাহ্মন্দী ইউপির লস্করদী এলাকার মন্নানের মেয়ে। ১০ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। স্থানীয়দের মাঝে ঘটনাটি বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

05 November 2019

স্ত্রীর অশৃঙ্খল চলাফেরা বাধা দেয়ায় পুরুষাঙ্গ কর্তন, পলাতক স্ত্রী

www.narayanganjbarta24.com