সদ্যপ্রাপ্ত সিদ্ধিরগঞ্জ

স্কুল ছাত্রীকে হাত-পা বেঁধে ধর্ষনের চেষ্টা

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা ) : সিদ্ধিরগঞ্জে ১ম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে হাত-পা বেঁধে আবির হোসেন (১৮) নামের এক যুবক ধর্ষণের চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার ( ২৭ জুলাই) বিকেলে উপজেলার চৌধুরী বাড়ি ভূইয়াপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনায় শনিবার সকালে ছাত্রীর মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানা একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের জানান, উপরোক্ত এলাকার দিল মোহাম্মদের বাড়িতে তাঁরা স্বপরিবারে বসবাস করেন। বাড়ির মালিকের ভাই আলী হোসেনের ছেলে আবির শুক্রবার বিকেলে সকলের অজান্তে তাঁর মেয়েকে নিজ ঘরে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষনের চেষ্টা করে। এ সময় মেয়ের চিৎকারে তিনিসহ আশ পাশের লোকজন ছুটে গেলে দৌড়ে পালিয়ে যায় আবির। পরে আবিরের পরিবারের লোকজন অর্থের লোভ দেখিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা চালায়। এতে রাজী না হওয়ায় এবং এ ঘটনায় থানা পুলিশ করলে আবিরের পিতাসহ পরিবারের অন্যান্য সদস্যরা এলাকা থেকে বের করে দেয়াসহ বিভিন্ন ধরের হুমকি দেয়।

সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইন-চার্জ আব্দুস সাত্তার জানান, এ ঘটনায় শিশুটি মা লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত আসামী আবিরকে ধরতে অভিযান চলছে।

 

About the author

SOFT PRO IT