আড়াইহাজার নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

স্কুল-কলেজের সামনে গোপনাঙ্গ দেখিয়ে ছাত্রীদের উত্ত্যক্ত

স্কুল-কলেজের সামনে গোপনাঙ্গ দেখিয়ে ছাত্রীদের উত্ত্যক্ত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে বিভিন্ন স্কুল-কলেজের সামনে গোপনাঙ্গ দেখানোর অভিযোগে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন এ রায় দেন। দণ্ডিত মাহবুব আলম উপজেলার চৈতনকান্দা এলাকার কফিলউদ্দিনের ছেলে।

এর আগে সকালে উপজেলার ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করার সময় শিক্ষার্থীরা ধাওয়া করে তাকে আটক করে গণধোলাই দেয়। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল্লাহ জানান, প্রায় তিন মাস ধরেই স্কুলের ছাত্রীদের মাহবুব উত্ত্যক্ত করছিল। স্কুলে যাতায়াতের পথে ছাত্রীদের গোপনাঙ্গ দেখানো, তাদের নানা খারাপ ইঙ্গিত দেয়া, বাজে মন্তব্যসহ নানাভাবে উত্ত্যক্ত করতো। এ পথে আড়াইহাজার পাইলট উচ্চ বিদ্যালয়, রোকনউদ্দিন মোল্লা বালিকা উচ্চ বিদ্যালয়, রোকনউদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজের ছাত্রীরাও যাতায়াত করে নিয়মিত। তাদেরও নিয়মিত সে উত্ত্যক্ত করতো। শনিবার উত্ত্যক্ত করার সময় শিক্ষার্থীরা মাহবুবকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন জানান, ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে মাহবুবকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

About the author

SOFT PRO IT