অন্যান্য সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত

স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার আসামি সাইফুল র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) ভোরে উপজেলার উত্তর আমিরাবাদ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ২টি অস্ত্র ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব-৭-এর মিডিয়া অফিসার সহকারী পু্লিশ সুপার মো. মাশকুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, র‌্যাবের টহল দলের সঙ্গে বন্দুকযুদ্ধে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত একমাত্র আসামি নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ২টি অস্ত্র ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

নিহত সাইফুল ইসলাম (২৭) উত্তর আমিরাবাদ পূর্ব মুহুরি পাড়ার আব্দুস সোবহানের ছেলে। তিনি সৃজনশীল নামে একটি কোচিং সেন্টারের এক স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার আসামি।

গত ১২ এপ্রিল (শুক্রবার) ওই ছাত্রীর বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে তাকে হাত-পা বেঁধে ধর্ষণ করে সাইফুল। পরে ১৫ এপ্রিল (সোমবার) ধর্ষিতার মা লোহাগাড়া থানায় মামলা দায়ের করেন।

About the author

SOFT PRO IT