প্রবাস সদ্যপ্রাপ্ত

সৌদি আরবে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ১ বাংলাদেশির মৃত্যু

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ( প্রবাস ডেস্ক ) : সৌদি আরবের হাইলে আবাসিক ভবনে আগুনের ঘটনায় দগ্ধ আরেক বাংলাদেশি আনিসুর রহমান মারা গেছেন। এ নিয়ে মৃত বাংলাদেশির সংখ্যা দাঁড়ালো ৭-এ।

হাইল কিং খালিদ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় দুপুর একটার দিকে তার মৃত্যু হয়। আনিসুল রহমানের গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। এর আগে বুধবার ভোরে দেশটির পূর্বাঞ্চলীয় হাইল জেলার হোলাইফা এলাকার একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ড হয়। দুর্ঘটনাস্থল থেকে দুই সহোদরসহ ছয় বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়।

গুরুতর অবস্থায় আরেক বাংলাদেশি আনিসুর রহমানকে ওই হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সপ্তাহ ব্যবধানে অগ্নিকাণ্ডে ১৫ বাংলাদেশির মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

About the author

SOFT PRO IT