ধর্ম নারায়ণগঞ্জ ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সৌদি আরবের সাথে মিল রেখে নারায়ণগঞ্জেও পালিত হচ্ছে ঈদ

সৌদি আরবের সাথে মিল রেখে নারায়ণগঞ্জেও পালিত হচ্ছে ঈদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সৌদি আরবের সাথে মিল রেখে অন্যবারের মত নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছে হানাফি (রা.) মাযহাবের অনুসারীরা। আজ ১৩ই মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ফতুল্লায় লামাপাড়ায় হযরত শাহ্ সুফী মমতাজিয়া এতিম খানা ও হেফজ খানা মাদ্রাসায় জাহাগিরিয়া তরিকার কয়েক শ অনুসারী এ ঈদের নামাজ আদায় করেন।

এদিকে জামাতে গাজীপুরের টঙ্গী, ঢাকার কেরানীগঞ্জ, পুরাতন ঢাকা, ডেমরা, সাভার এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বন্দর ও সোনারগাঁ উপজেলা থেকে শতাধিক মুসল্লি অংশ নেয়।

হযরত শাহ্ সুফী মমতাজিয়া মাদ্রাসার মুফতি মাওলানা আনোয়ার হোসেন শুভ জানান, তারা হযরত হানাফি (রা:) মাযহাবের অনুসারী। হানাফির মাযহাবের মতে পৃথিবীর যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে ঈদ পালন করার বিধান রয়েছে। জাহাগিরিয়া তরিকার অনুসারীরা গত একশ বছর আগ থেকে বিশ্বের যেকোন প্রান্তে চাঁদ দেখা অনুযায়ী রোজা ও ঈদ পালন করে আসছে। এই কারণে তারা আজ ঈদযাপন করছেন।

তিনি আরো বলেন, যে সকল মুসল্লীরা ঈদ উৎসব পালন করেন তাদের বেশিরভাগ মানুষই এ অঞ্চলের বাসিন্দা নন। ঢাকার কেরানীগঞ্জ, সদরঘাট, উত্তরা, সাভার, ডেমরা এবং নারায়ণগঞ্জের সদর, বন্দর ও রূপগঞ্জ এলাকা থেকে এসে ঈদের নামাজে অংশ নেন।

About the author

SOFT PRO IT