রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সৌদিতে সিলিন্ডার বিস্ফোরণে রৃপগঞ্জের ১জনসহ মোট ৮ বাংলাদেশির মৃত্যু

হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় গর্ভবতীর দুই সন্তানের মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রৃপগঞ্জ প্রতিনিধি ) : সৌদি আরবের রিয়াদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া ৫জন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের সৌদির হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় রিয়াদ বিমানবন্দর সংলগ্ন নূরানী ইউসিভার্সিটিতে কর্মরত অবস্থায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের আবুল হোসেনের ছেলে রবিন (২২), গাজীপুরের কালীগঞ্জের হিমেল (২৮), রূপগঞ্জের মজিদ (৫০), ঢাকার যাত্রাবাড়ীর সোলেমান, কিশোরগঞ্জের ইকবাল, ব্রাহ্মণবাড়িয়ার সেলিম ও সিলেটের জোবায়ের।

এর মধ্যে নরসিংদীর ডাঙ্গা ইউনিয়নের মাঝের চরের পাভেল (২২) ও ঢাকার খোরশেদ (৫০) গুরুত্বর আহত রয়েছে বলে জানা গেছে।

About the author

SOFT PRO IT