প্রবাস সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সৌদিতে অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত

সৌদিতে অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : সৌদি আরবের মদিনার আল খলিল এলাকার একটি সোফা কারখানায় ভয়াবহ আগুনে ৬ বাংলাদেশি নিহত হয়েছেন। ১০ই ফেব্রুয়ারি বুধবার এ  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতদের সবার বাড়ি চট্টগ্রাম ও কক্সবাজারে বলে নিশ্চিত করেছে দূতাবাস।

সৌদিতে বাংলাদেশ দূতাবাসের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট মো. মহসীন হোসেন বলেন, ভোরে সোফা কারখানাটিতে আগুন লাগে। কী ভাবে আগুনের সূত্রপাত হয় তা এখনও জানতে পারেনি সেখানকার পুলিশ। মরদেহ শনাক্তে দূতাবাসের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

জানা গেছে, দেশটির পবিত্র নগরী মদিনার আল মনোয়ারায় উহুদ পাহাড়ের কাছে আল-খলিল এলাকায় বাংলাদেশ সময় বুধবার সকালে এ অগ্নিকাণ্ড হয়। সৌদি সময় তখন রাত ২টা। প্রাথমিকভাবে কয়েকজনের পরিচয় জানা গেছে। বাকীদের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে দূতাবাস।

নিহতদের মধ্যে কক্সবাজার জেলার টেকনাফের ৩ জন, চট্টগ্রাম দক্ষিণ জেলা লোহাগাড়া থানার ৩ জন ও রামুর একজন আছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এরমধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া সদর ইউনিয়ন ৯নং ওয়ার্ড দক্ষিণ সুখছড়ি শাম্বির পাড়ার দুই ভাই। বড় ভাই নিজাম ও ছোট ভাই আরাফাত। বাকিদের নাম পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। মদিনায় নিযুক্ত জেদ্দা কনস্যুলেটের আইন সহকারী জানান, এ ঘটনা আরও কয়েকজন আহত হয়েছেন।

About the author

SOFT PRO IT