জাতীয় সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সোমবার শুরু হচ্ছে জাতীয় সংসদের ১৭তম অধিবেশন

সোমবার শুরু হচ্ছে জাতীয় সংসদের ১৭তম অধিবেশন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল ২৮শে মার্চ সোমবার এদিন বিকাল ৫টায় স্পিকার . শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বসবে সংসদের অধিবেশন।

এরআগে গত ৯ই মার্চ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের () দফায় প্রদত্ত ক্ষমতাবলে অধিবেশন আহ্বান করেছেন।

এটি ২০২২ সালের দ্বিতীয় অধিবেশন। অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে। এরপর শুরু হবে সংসদের বাজেট অধিবেশন। অধিবেশনকে কেন্দ্র করে সংসদ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে সভা সমাবেশ। সংসদে অংশগ্রহণকারী এমপিদের করোনা পরীক্ষারও ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারাও করোনা পরীক্ষা করে সংসদে প্রবেশ করতে পারবেন।

নিয়ম অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বান করতে হয়। গত ২৭শে জানুয়ারি জাতীয় সংসদের ১৬তম এবং বছরের প্রথম অর্থাৎ শীতকালীন অধিবেশন শেষ হয়।

About the author

SOFT PRO IT