নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাওঁ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নয়া কমিটি গঠন

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ র্বাতা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : সোনারগাওঁ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নয়া কমিটি গঠন করা হয়েছে। ৩ই জুলাই সোমবার সকাল ১০টায় নগরীর ২নং রেল গেটস্থ নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটি গঠিত হয়।

এসময় আহবায়ক নিজাম উদ্দিন আহমেদের সভাপতিত্বে এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী মেয়াদোত্তীর্ণ সোনারগাঁও উপজেলা শাখা স্বেচ্ছাসেবক লীগ এর কার্যকরী কমিটির কার্যক্রম স্থগিত ও মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করা হয়।

এরপর মো: মাসুদ রানা মানিককে সভাপতি ও মো:আরিফুর রহমান রবিনকে সাধারন সম্পাদক করে ৭১সদস্য বিশিষ্ট সোনারগাঁ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী কমিটি আগামী ৩বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। সভায় আগামী ২৭জুলাই সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ মর্যাদায় অনাড়ম্বর পরিবেশে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

About the author

SOFT PRO IT