সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁ রয়েল রিসোর্টে নারী সহ হেফাজত নেতা মামুনুল হক অবরুদ্ধ

সোনারগাঁ রয়েল রিসোর্টে নারী সহ হেফাজত নেতা মামুনুল হক অবরুদ্ধ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্মমহাসচিব ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক আল্লামা মামুনুল হক নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি কক্ষে নারী নিয়ে অবস্থানকালে অবরুদ্ধ রয়েছে বলে জানা গেছে। ৩ই এপ্রিল শনিবার সোনারগাঁ রয়েল রিসোর্টে স্থানীয় জনগন আওয়ামীলীগের অঙ্গসংগঠন তাকে অবরুদ্ধ করে রাখে। এক পর্যায়ে নারীর পরিচয় জানতে চাইলে বিবাহিত স্ত্রী বলে দাবি করেন হেফাজত নেতা মামুনুল হক।

পরে খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছান। ইতোমধ্যে যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীরা সেখানে রয়েছেন। এদিকে গণমাধ্যম কর্মীরা সংবাদ সংগ্রহে ছবি ভিডিও ধারন করতে গেলে তাদের বিরুদ্ধে মামুনুল হক মামলা করার হুমকি দিয়েছেন বলে জানান উপস্থিত গণমাধ্যমকর্মী।

এ ঘটনাটি মুর্হুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। একটি ভিডিওতে  দেখা গেছে, হেফাজত নেতা মামুনুল হক দাবি করছেন, আমি আল্লাহ পাকের শপথ করে বলছি এটা আমার বিবাহিতা দ্বিতীয় স্ত্রী। তারপর স্থানীয়রা বিভিন্ন প্রশ্ন করলে মামুনুল হক উত্তেজিত হয়ে গেলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি করতে দেখা যায়।

About the author

SOFT PRO IT