সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁ থানা প্রেস ক্লাবের নতুন সভাপতি খাইরুল সম্পাদক শেখ ফরিদ

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সোনারগাঁ থানা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। থানা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা দৈনিক কালের কন্ঠ পত্রিকার আঞ্চলিক প্রতিনিধি মনিরুজ্জামান মনির ক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে মঙ্গলবার ক্লাবের নতুন কমিটির সদস্যদের নাম ঘোষনা করেন।

নব গঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের সময়ের সোনারগাঁ প্রতিনিধি খাইরুল ইসলাম ও সাধারন সম্পাদক ৭১ টেলিভিশন ও আজকের পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি শেখ ফরিদ। সহ সভাপতি হয়েছেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সোনারগাঁ প্রতিনিধি মো. কামরুল ইসলাম, যুগ্ম সম্পাদক রাজধানী টিভি ও দৈনিক অধিকারের সোনারগাঁ স্টাফ রির্পোটার নজরুল ইসলাম শুভ, সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদক দৈনিক বাংলাদেশের খবরের সোনারগাঁ প্রতিনিধি মো. শাহ জালাল। সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক কমিটির সভাপতি ডেইলি সোনারগাঁয়ের গাজী মোবারক।

About the author

SOFT PRO IT