নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁ থানার ২ পুলিশ পরিদর্শককে বদলী

সোনারগাঁ থানার ২ পুলিশ পরিদর্শককে বদলী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁ থানা পুলিশের পরিদর্শক তদন্ত তবিদুর রহমান ও তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ মো. আহসান উল্লাহকে বদলী করা হয়েছে। ২৭ই এপ্রিল মঙ্গলবার রাতে তাদের বদলী করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, তাদের পুলিশের নিয়মিত বদলীর অংশ হিসেবে বদলী করা হয়েছে।

সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত মো. তবিদুর রহমানকে আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ফাঁড়িতে বদলি করা হয়। তবিদুর রহমানে স্থলে যোগদান করেছেন ফতুল্লা থানার পরিদর্শক তদন্ত মো. শফিকুল ইসলাম। এছাড়াও তালতলা ফাঁড়ির ইনচার্জ আহসানউল্লাহকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার ডিএসবি (ডিআই-২) তে বদলী করা হয়। তার স্থলে আসছেন মো. ইকবাল হোসেন।

About the author

SOFT PRO IT