সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁ থানার নবাগত ওসি হাফিজুর রহমান

সোনারগাঁ থানার নবাগত ওসি হাফিজুর রহমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেছেন মো.হাফিজুর রহমান। আজ ৬ই এপ্রিল মঙ্গলবার সকালে তিনি যোগদান করেন। এর আগে শরীয়তপুরের নড়িয়া থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন। হাফিজুর রহমান রাজবাড়ী সদর উপজেলার বাসিন্দা। ইতোমধ্যে তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও ফতুল্লা থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সোমবার রাতে তাকে শরিয়তপুর জেলার নড়িয়া থানা থেকে তাকে এখানে বদলী করে আনা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলামকে গত ৪ এপ্রিল হেফাজত ইসলামের ভাংচুর ইস্যুতে সোনারগাঁ থানা থেকে প্রত্যাহার করে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

About the author

SOFT PRO IT