সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির শ্রদ্ধা

সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির শ্রদ্ধা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : আর্ন্তজতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির পক্ষে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। শুক্রবার সকাল ৯টার দিকে আহবায়ক কমিটির সদস্য কয়েকশত নেতাকর্মী নিয়ে তারা শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির আহবায়ক এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক পিরোজুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্চিনিয়ার মাসুদুর রহমান মাসুম। আহবায়ক কমিটির সদস্য ডা. আবু জাফর চৌধুরী বিরু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু ওমর, মাহমুদা আক্তার ফেন্সী, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, বৈদ্যেরবাজার ইউপি চেয়ারম্যান ডা. রউফ, সাবেক চেয়ারম্যান মাহাবুব সরকার, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, সনমান্দি ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহসহ কয়েক হাজার নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

21 February 2020

সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির শ্রদ্ধা

www.narayanganjbarta24.com