রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁ আ.লীগের বর্ধিত সভায় এক মাসের মধ্যে সম্মেলন করার সিদ্ধান্ত

সোনারগাঁ আ.লীগের বর্ধিত সভায় ১ মাসের মধ্যে সম্মেলন করার সিদ্ধান্ত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁ উপজেলার জেলা পরিষদ অডিটরিয়ামে সোমবার (০২রা সেপ্টেম্বর) বিকেলে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহফুজুর রহমান কালামের সঞ্চালনায় এই জরুরী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার ও আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ সম্পাদক এ এইচ এম মাসুদ দুলালসহ উপজেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, সকল ইউনিয়ন ও পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে ৬টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তগুলো হলো, উপজেলার ৬টি ইউনিয়নে আওয়ামীলীগের সদস্য নবায়ন ফরম বিতরণের পর শোকাবহ আগস্ট উপলক্ষে যে ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ফরম বিতরণ বন্ধ ছিলো সেখানে সদস্য নবায়ন ফরম বিতরণ শুরু করা। বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড আওয়ামীলীগের নতুন কমিটি গঠন করা। আগামী এক মাসের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সম্মেলন সম্পন্ন করা। সপ্তাহে ১দিন প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় সাংগঠনিক সফর, প্রবীন ও দুস্থ আওয়ামীলীগ নেতাকর্মীদের খোঁজখবর নেওয়া এবং প্রয়োজনে সহযোগিতা করা। প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ডে আওয়ামীলীগ কার্যালয় প্রতিষ্ঠা করা। সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করা।

About the author

SOFT PRO IT