সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁ আ.লীগের আহ্বায়ক কমিটিকে মির্জা আজমের দিকনির্দেশনা

সোনারগাঁ আ.লীগের আহ্বায়ক কমিটিকে মির্জা আজমের দিকনির্দেশনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত) মির্জা আজমের সঙ্গে সাক্ষাত করে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটি। শুক্রবার (১৩ মার্চ) সকালে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া ও যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ মির্জা আজমের বাসায় এই সৌজন্য সাক্ষাত করেন। এসময় মির্জা আজম সোনারগাঁ আওয়ামীলীগের আগামীর পথচলা কেমন হবে, এনিয়ে আহ্বায়ক কমিটিকে দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য ডা. আবু জাফর চৌধুরী বিরু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, শামসুদ্দিন খাঁন আবু, সোনারগাঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমান, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুর রউফ, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী অ্যাডভোকেট নূরজাহান প্রমুখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

13 March 2020

সোনারগাঁ আ.লীগের আহ্বায়ক কমিটিকে মির্জা আজমের দিকনির্দেশনা

www.narayanganjbarta24.com