সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে ৭৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁয়ে ৭৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সোনারগাঁয়ে ৭৩০ পিস ইয়াবাসহ মো. আবু কাইয়ুম (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব (র‌্যাপিড এ্যকশন ব্যাট্যালিয়ন)। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত পনে ২ টার দিকে সোনারগাঁ থানাধীন ঝাউচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. আবু কাইয়ুম একই এলাকার মো. আবু কাইয়ুম এর ছেলে। র‌্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানান, ধৃত আসামী সোনারগাঁ থানাসহ আশপাশ এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছিলো বলে জানা যায়। তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হইয়াছে।

About the author

SOFT PRO IT